‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামানের লেখা ‘শুধু মাধবীর জন্য’ মুক্তগদ্যের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের অমর একুশে গ্রন্থমেলায় অন্যপ্রকাশের স্টলে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন বইটির লেখক, আইনজীবী ও রাজনৈতিক কর্মী মো. আসাদুজ্জামান। এতে স্বাগত বক্তব্য দেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক সাহাদাত হোসেন, শিল্পী আসিফ আকবর, লেখকের সহধর্মিণীসহ অন্যরা।

পাঠকের আগ্রহই লেখকের প্রেরণার উৎস উল্লেখ করে নিজের বই সম্পর্কে আইনমন্ত্রী বলেন, প্রত্যেক মানুষই নিজের কাছে একা। চারপাশে অনেকে থাকলেও মানুষ নিজের কাছে একাই থাকে। মনের অনেক কথাই সবাইকে বলা যায় না। সেই রকম কিছু অনুভূতির কথা মাধবীর কাছে প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, রাজনীতি, সমাজনীতি, দর্শন-অনেক কিছুই এর মধ্যে এসেছে।

তিনি বলেন, আমি মাধবীকে মোট ২৪৩টি চিঠি লিখেছি। এর মধ্যে ১২৫টি চিঠি এ বইয়ে প্রকাশিত হলো। বইটির এই পর্ব কেমন সাড়া পায়, তার ওপর ভিত্তি করে পরের পর্ব প্রকাশ করা হবে। পাঠকের আগ্রহই লেখকের প্রেরণার উৎস। পাঠক যদি লেখককে গ্রহণ করেন, তাহলে লেখক লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং অনুপ্রাণিত হন।

বইটির প্রধান চরিত্র ‘মাধবী’ আসলে কে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাধবী কে এটা অনেক বড় প্রশ্ন। এই প্রশ্নের জবাব যদি আগেই দিয়ে দিই, তাহলে পাঠক বইটি পড়ার আগ্রহ হারাতে পারেন। তাই বিষয়টি আপাতত অপ্রকাশিতই থাকুক।’

তিনি আরও বলেন, বইটিতে মানুষের অন্তর্গত একাকিত্বের অনুভূতি তুলে ধরা হয়েছে। চারপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও মানুষ অনেক সময় নিজের ভেতরে একা থাকে এবং মনের অনেক কথাই সবার সঙ্গে ভাগ করে নিতে পারে না। সেই অনুভূতিরই প্রকাশ ঘটেছে ‘মাধবী’র কাছে লেখা চিঠিগুলোতে।

আইনমন্ত্রী আরও বলেন, বইটি সম্পূর্ণ হৃদয়ের অনুভূতি থেকে লেখা। ভালো লাগা এবং একাকিত্বের অভিজ্ঞতা থেকেই এই লেখার সৃষ্টি। তিনি সবাইকে বইটি পড়ার জন্য আন্তরিকভাবে আহ্বান জানান।

মো. আসাদুজ্জামান বলেন, আমি এখানে এনেছি একজন লেখক-আইনজীবী হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে, আইন মন্ত্রী হিসেবে নয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments