সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের অভিযান

রাজধানীতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে নয়জন মাদকসেবীকে গ্রেফতার করেছে।

শনিবার তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এফডিসি-কাওরান বাজার রেললাইন সংলগ্ন এলাকায় স্পেশাল অ্যাকশন গ্রুপ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনের অভিযোগে নয়জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- জাকির হোসেন (৪০) রাকিবুল হাসান রকি (২৫) ৩। আল আমিন (২২) ৪। ইবনে হাসেম (৩২) ৫। মোঃ স্বপন ইসলাম (২৬) ৬। খালিদ বিন আজাদ (৪১) ৭। সাকিব (১৯) ৮। রিফকুল ইসলাম (২০) এবং ৯। মাজহারুল ইসলাম (১৯)।

গ্রেফতারকৃতদের নিকট থেকে মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments