রংপুরে সার কালোবাজারীর ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ ৪ জন গ্রেফতার

রংপুরে সার কালোবাজারীর ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো, বিএডিসি কালিবাড়ি কেল্লাবন্দ সার গোডাউনের উপ-সহকারী পরিচালক জিয়াউর রহমান (৪১), সার গুদাম শ্রমিক সর্দার আশরাফ ওরফে কাল্লু (৫৫), মাহিগঞ্জ নাছনেয়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে মমদেল হোসেন (৫২) ও ডিমলা ধুমকাটিয়া এলাকার স্বদেশ কুমার রায়ের ছেলে লিটন কুমার রায় (৫০)।

রবিবার বিকেল পৌণে ৪টায় পান্ডারদিঘী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

সোমবার (১৬ মার্চ) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৯ জানুয়ারী পরশুরাম থানার গেটের সামনে অভিযান চালিয়ে ট্রাকে পরিবহন করা ২১৪ বস্তা সরকারী সারসহ চালক মানিক মিয়াকে (৪৮) গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পরশুরাম থানায় সার ব্যবস্থাপনা আইনে মামলা হলে গ্রেফতার হওয়া মানিক মিয়াকে জিজ্ঞাসাবাদসহ সার কালোবাজারী সিন্ডিকেটকে গ্রেফতারে তদন্ত শুরু করে পুলিশ। রবিবার অভিযান চালিয়ে পুলিশ ৪ আসামীকে গ্রেফতার করে।

এর আগে গত ৮ মার্চ গাইবান্ধা সুন্দরগঞ্জের বেলকা এলাকার বাসিন্দা আশরাফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।    

উপ-পুলিশ কমিশনার মোঃ মাহফুজুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামী মানিক মিয়াসহ সংশ্লিষ্ট আসামীরা বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দী দিয়েছে। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments