রংপুরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের ১০ লাখ টাকা বিতরণ

রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় এবং বদরগঞ্জ পৌরসভার ৫০০ শত অসহয় দরীদ্র দুস্থ্য পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে সংসদ সদস্যের কোটায় বরাদ্দ প্রাপ্ত নগদ ১০ লাখ টাকা বিতরন করেছেন এটিএম আজহারুল ইসলাম এমপি।

রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বুধবার রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় এবং বদরগঞ্জ পৌরসভার ৫০০ শত অসহয় দরীদ্র দুস্থ্য পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে সংসদ সদস্যের কোটায় বরাদ্দ প্রাপ্ত নগদ ১০ লাখ টাকা বিতরন করেছেন।

এ উপলক্ষ্যে সকালে রংপুরের বদরগঞ্জ পৌরএলাকার মেরিট কেয়ার স্কুল প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আঞ্জুমান সুলতানা। এখানে বদরগঞ্জ উপজেলার ১০ টি ইউনিয়ন এবং পৌরসভা এলাকার ৩২৫ টি অসহয় দরীদ্র দুস্থ্য পরিবারের মধ্যে প্রত্যেককের মধ্যে দুই হাজার করে নগদ টাকা বিতরন করা হয়।

এসময় বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান কবির, উপজেলা নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম, পৌর জামায়াতের আমীর মাওলানা মাহফুজুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মিনহাজুল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

দুপুরে এটিএম আজহারুল ইসলাম এমপি তারাগঞ্জ উপজেলার স্থানীয় কামিল মাদরাসা মাঠে আয়োজিত অপর এক অনুষ্ঠানে উপজেলার ৫ টি ইউনিয়নের ১৭৫ টি অসহয় দরীদ্র দুস্থ্য পরিবারের মধ্যে প্রত্যেককের মধ্যে দুই হাজার করে নগদ টাকা বিতরন করেন। তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আলমগীর হোসেন, উপজেলা সেক্রেটারী মাওলানা ইয়াকুব আলী এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

এসব সমাবেশে এটিএম আজহারুল ইসলাম এমপি বলেন, আমি নির্বাচনের সময় আপনাদের কথা দিয়েছিলাম, জনগনেরর জন্য দেয়া সরকারের প্রতিটি সাহায্য আমানত হিসেবে পৌঁছে দেব। আজ সেই ওয়াদা পুরনের যাত্রা শুরু করেছি। সরকারের দেয়া একটি টাকাও আমার পকেটে ঢুকবেনা। আপনাদের মাঝে সেসব বিতরন করে দেব। সরকারের পক্ষ্য থেকে পবিত্র ঈদ উপলক্ষ্যে এই নির্বাচনী এলাকার জন্য ১০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। সেখান থেকে এলাকা এবং জনসংখ্যা অনুপাতে বদরগঞ্জের জন্য ৬ লাখ ৫০ হাজার এবং অবশিষ্ট টাকা তারাগঞ্জ উপজেলায় বিতরন করা হচ্ছে।

তিনি বলেন, অসহয় ও দরীদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সরকারের পক্ষ্য থেকে এ ধরনের সহায়তা জনগনে রপ্রাপ্য। সেটা নিশ্চিত করতে আমরা কাজ করছি। আমরা ওয়াদা করেছি বৈষম্যহীন, সন্ত্রাস, চাঁদাবাজ এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ উপহার দেব ইনশায়াল্লাহ। আমরা দুর্ণীতিকে প্রশ্রয় দেবনা। আমরা জনগনের ও রাষ্ট্রের সম্পদ সততার সাথে জনগনের কল্যানের জন্য ব্যবহার করবো।

বিকেলে এটিএম আজহারুল ইসলাম এমপি তারাগঞ্জ উপজেলা ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে স্থানীয় গার্লস স্কুল এড কলেজ প্রাঙ্গনে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments