পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। বুধবার (১৮ মার্চ) রংপুর জেলা তথ্য অফিস জানিয়েছে, ঈদের প্রধান জামাতকে ঘিরে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।
ঈদুল ফিতরের প্রধান জামাতে ইমামতি করবেন কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়েজীদ হোসাইন। ঈদের দিন আবহাওয়া দূর্যোগপূর্ণ থাকলে প্রধান জামাত রংপুর জেলা মডেল মসজিদে দুই ধাপে অনুষ্ঠিত হবে।
প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এছাড়া রংপুর পুলিশ লাইন্স ট্রেনিং মাঠে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
এদিকে ঈদের প্রধান জামাতের সময়ের সাথে মিল রেখে জেলার উপজেলাগুলোর ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।



