বেরোবি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের ঈদের আনন্দ ভাগাভাগি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর উদ্যোগে ঈদের দিনে আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। ঈদের ছুটিতে বিভিন্ন বাস্তবতায় যে সকল শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করছে তাদের জন্য সকালে সেমাইসহ মিষ্টান্ন জাতীয় খাবার ও দুপুরে বিশেষ খাবার প্রদান করা হয়।

ঈদের দিন (২১ মার্চ) দুপুরে উপাচার্য শহীদ মুখতার ইলাহী হল এবং বিজয় ২৪ হলের শিক্ষার্থীদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন ও তাদের বিষয়ে খোঁজখবর নেন। আপনজন ও পরিবার ছেড়ে হলে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের জন্য ঈদের দিন দুপুরে বিশেষ খাবার দেওয়া হয়।

এ সময় শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোঃ ইসমাইল হোসেনসহ আবাসিক হলের সহকারী প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের পাশাপাশি ক্যাম্পাসে কর্মরত বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মী, পুলিশ ও আনসার ক্যাম্পের সদস্যদের জন্যও বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। বেরোবি উপাচার্য নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখা শাখা, পুলিশ ক্যাম্প, আনসার ক্যাম্প পরিদর্শন করে দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমানসহ বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকতা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments