যথাযোগ্য মর্যাদায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
দিনটি উদযাপনে কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, নোবিপ্রবি শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সংক্ষিপ্ত আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠান।
সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুর“ হয়। এরপর ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেক শুর“ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে গিয়ে শেষ হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ এবং নোবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর অফিস, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ফোরাম ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, আজকের এ দিনে আমি স্বাধীনতার মহান ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। একই সঙ্গে স্বাধীনতা অর্জনের জন্য ১৯৭১ এ যারা শহিদ হয়েছেন এবং স্বাধীনতা রক্ষার জন্য ২০২৪ পর্যন্ত যারা শহিদ হয়েছেন তাদের র“হের মাগফিরাত কামনা করছি।
আমরা যে যার অব¯’ানে রয়েছি সেখান থেকে যদি আমাদের দায়িত্ব এবং কর্তব্যগুলো নিষ্ঠার সাথে পালন করি তখনই তা হবে দেশপ্রেমের সর্বো”চ প্রকাশ। আমাদের কাজের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে সে ঘাটতি আমরা জ্ঞান, গবেষণা এবং শিক্ষার মাধ্যমে পূরণ করবো, তাহলেই শহিদদের আত্মত্যাগের প্রতি আমাদের দায় শোধ হবে।
আমরা যদি মেধা এবং নিষ্ঠার মাধ্যমে কাজ করি তখনই দেশকে একটি অব¯’ানে নিয়ে যেতে পারবো বলে আমার বিশ্বাস।
তিনি বলেন, দেশকে যদি উন্নত করতে চাই তাহলে আমাদের মেধা, যোগ্যতা এবং জ্ঞানকে কাজে লাগাতে হবে। আমাদের যদি কোথাও ঘাটতি থাকে সবাই মিলে সে ঘাটতি পূরণ করে দেশের জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করি। আজকের দিনে এটাই হোক আমাদের প্রত্যয়।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক তার বক্তব্যে বলেন, স্বাধীনতার মূল্য আমাদের অনুধাবন করতে হবে। আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলে সেটাই হবে দেশপ্রেমের অংশ। আমাদের কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। দেশকে শিক্ষা ও গবেষণার মাধ্যমে এগিয়ে নিলে তখনই শহিদদের আত্মা শান্তি পাবে।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ বলেন, সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভে”ছা। যারা জীবন উৎসর্গ করে স্বাধীনতা এনেছেন আমাদের দায়িত্ব হলো কাজের মাধ্যমে তাদের সেই আত্মত্যাগের ঋণ পরিশোধ করা। আমরা সবাই মিলে সামনে এগিয়ে যাবো এ প্রত্যাশা করি।
পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে ২৫ মার্চ রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও নিষ্প্রদীপকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য নিশ্চিত করেন বিশ^বিদ্যালয়ের সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ)
ইফতেখার হোসাইন।



