আজিমপুরে সাংবাদিকের বাসার গ্রিল কেটে চুরি

রাজধানীর লালবাগের আজিমপুরে ইত্তেফাকের সাংবাদিকের বাসার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। আজিমপুরের ৩৯/১, বিসি দাস লেনের পাঁচ তলা বাড়ির চতুর্থ তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

বাসার গৃহকর্তা আবির হাকিম জানান, ঈদ উদযাপন করতে সপরিবারে তিনি ঈদের আগের দিন গ্রামের বাড়ি যান। ঈদ উদযাপন শেষে শুক্রবার দুপুরে ঢাকায় ফিরেন। বাসায় প্রবেশ করে তিনি দেখতে পান বেডরুমের জিনিসপত্র তছনছ করা।

বেডরুমের জানালার গ্রিলের একটি বড় অংশ কাটা। চোর বাসা থেকে হার্ডডিস্কসহ কম্পিউটার, মূল্যবান জিনিসপত্র, জামা-কাপড়, কাঁসার হাড়ি-পতিলসহ আরো বেশ কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।

তিনি বলেন, থানায় অভিযোগ করেননি। তবে গ্রিল কাটা চোর স্থানীয় হতে পারে। এ ব্যাপারে তিনি একটি অভিযোগ করবেন থানায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments