নোয়াখালীর বেগমগঞ্জে ৩৯ বোতল বিদেশি মদসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মা-মনি নিবাস’ নামের ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বিদেশি মদ উদ্ধার করা হয়।
এসময় একলাশপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির মো.নুরুল আমিনের ছেলে মো.মাহফুজুর রহমান সাকিব (৩০), চৌমুহনী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের মন্ডল পাড়ার ভক্ত বাড়ির শংকর সাহার ছেলে হৃদয় সাহা (৩২) ও চৌমুহনী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডেও কুরি পাড়া নিকুঞ্জ ঘোষের বাড়ির নারায়ন চন্দ্র ঘোষের ছেলে শিপন চন্দ্র ঘোষকে (৩২) গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, অভিযানে মাদক বিক্রেতা সাকিবের শয়ন কক্ষ থেকে বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদেও বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



