রংপুরের মিঠাপুকুরে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে সৎ বাবা আব্দুল মোতালেব (৩৮)কে। উপজেলার লতিবপুর ইউনিয়নে ধর্ষণের এই ঘটনা ঘটে। মোতালেব বরিশাল বিভাগের বাসিন্দা বর্তমানে তিনি মিঠাপুকুর এলাকায় বসবাস করে আসছেন।
বুধবার (১ এপ্রিল) বিকেলে ধর্ষনের বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত আব্দুল মোতালেব ও ভুক্তভোগীর মা (৩৫) উভয়েই একটি হোটেলে কাজ করতেন।সেখানে পরিচয়ের সূত্র ধরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার আগের সংসারে দুই মেয়ে ছিল। বড় মেয়ের বিয়ে হয়ে গেলেও ১৬ বছর বয়সী ছোট মেয়েটি দম্পতির সাথেই থাকতেন।
গত দুই সপ্তাহ আগে বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত মোতালেব তার নাবালিকা সৎ মেয়েকে প্রথমবার জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে সে একাধিকবার একই কাজ করে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর মা বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
অভিযোগের সত্যতা পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল মোতালেবকে গ্রেফতার করে থানা হেফাজতে এনে কোর্টে চালান করা হয়।
এ বিষয়ে ভুক্তভোগী কিশোরীর মা জানান, সরলতার সুযোগ নিয়ে আমার নাবালিকা মেয়ের ওপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে আমি অভিযুক্তের কঠোর বিচার চাই।
রংপুরের মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি। আসামিকে গ্রেফতার করা হয়েছে এবংতাকে রংপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


