নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে জরিমানা

নোয়াখালীর চাটখিল উপজেলা সদরে দুটি হাসপাতালে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত ।

বুধবার (১ এপ্রিল) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালানা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় চাটখিল শিশু হাসপাতালের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তা অনাদায়ে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে নবজাতক শিশু হাসপাতালেরের ওটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তাৎক্ষণিক অর্থ পরিশোধ করায় কারাদণ্ডাদেশ রহিত করা হয়নি।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তার অতিরিক্ত দায়িেেত্ব নিয়োজিত ডা.শহিদুল আহমেদ নয়ন, স্যানিটারি ইন্সপেক্টর (এমওডি) ডা.আলী আকবরসহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।

এ ব্যপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, আজকে আমরা দুটি হাসপাতালে অভিযান করেছি। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments