রংপুর র‍্যাবের অভিযানে এসকাফসহ মাদক কারবারী গ্রেফতার

রংপুর র‍্যাবের মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান এসকাফসহ মোঃ মোকছেদ (৫২) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে লালমনিরহাট জেলার গোকুন্ডা ইউনিয়নের রতিপুর ফাতাংটারীর নিজ বাড়ি থেকে মোকছেদকে গ্রেফতার করা হয়। তিনি রতিপুরের আবেদ আলীর ছেলে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

তিনি জানান, মোকছেদ দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য কিনে লালমনিরহাটসহ সারাদেশে সুকৌশললে এবং অভিনবপন্থায় মাদক বিক্রি করতো।

গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র‍্যাব-১৩ এবং ঢাকা র‍্যাব-৩ যৌথ অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাতে মোকছেদের বাড়িতে অভিযান চালিয়ে ২৯৮ বোতল এসকাফসহ তাকে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মোকছেদকে হস্তান্তর করেছে র‍্যাব । 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments