রংপুর মেডিকেলে হামের চিকিৎসাসহ স্বাস্থ্য সেবার মান উন্নয়নে স্বাস্থ্য সেবা বিভাগের তদারকি

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের চিকিৎসাসহ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্ব দিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ। শনিবার (৪ এপ্রিল) সকালে হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ হুজুর আলী।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়, রোগী, স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন। সেই সাথে হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করে অগ্রগতির খোঁজ-খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, ডাব কেন্দ্রীয় কমিটি’র সহ-সভাপতি ডাঃ শরিফুল ইসলাম নন্তুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অতিরিক্ত সচিব মোঃ হুজুর আলী বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল দেশের পুরাতন হাসপাতাল হলেও এর প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়নি। ৬’শ বেডের হাসপাতালকে এক হাজার শয্যায় উন্নীত করা হলেও সেই অনুযায়ী জনবল নিয়োগ হয়নি।

ফলে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে। এছাড়া এক হাজার শয্যার হাসপাতালে বর্তমানে আড়াই হাজার রোগী চিকিৎসা সেবা নিচ্ছে। ফলে জনবল না থাকায় স্বাস্থসেবা ও পরিস্কার-পরিচ্ছন্নতা নিয়ে সেবাগ্রহীতাদের অভিযোগ রয়েছে।

তিনি বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার, হৃদরোগ, কিডনী বিভাগ তৈরী হচ্ছে। আমি সরেজমিনে সেই অবকাঠামো পরিদর্শন করেছি। এসব অবকাঠামো তৈরীর সাথে সাথে যেন প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হয়, সেলক্ষ্যে আমি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবো।

এছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, শিশু হাসপাতালসহ অন্য হাসপাতালগুলোতে জনবল নিয়োগের জন্য উদ্যোগ নেয়া হবে। জনবল নিয়োগ একটি জটিল প্রক্রিয়া। এটি শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপর নির্ভর করে না। জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এর সাথে জড়িত রয়েছে। তবে সরকারের স্বদিচ্ছা আছে, তাই সংকট দ্রুত সমাধান হবে আশা করছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments