নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) একাডেমিক কাউন্সিলের ৭৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আইকিউএসি সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

এ সময় উপাচার্য একাডেমিক কাউন্সিলের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে নোবিপ্রবিকে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, একাডেমিক কাউন্সিলের সচিব ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগসমূহের চেয়ারম্যান, একাডেমিক কাউন্সিলের সদস্যসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।


