সপরিবারে শিশুতোষ মঞ্চ নাটক দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান এবার শিশুতোষ মঞ্চ নাটক উপভোগ করলেন রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতি মিলনায়তনে গিয়ে। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা.জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

তারা সন্ধ্যা ৭টার দিকে সেখানে পৌছালে মিলনায়তনে থাকা শিশু শিল্পী,শিশু দর্শক ও অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। কাছ থেকে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের দেখে অনেকে আপ্লুত হয়ে পড়েন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে যখন মঞ্চে ওঠেন তখন পুরো মিলনায়তনের দর্শকরা তুমুল করতালি দিয়ে অভিনন্দন জানান।

তিনি বলেন,বিনোদনের জন্য নাটক দেখতে নয়,মূলত প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা শিশু শিল্পীদের উৎসাহ দিতেই এখানে এসেছেন।

প্রধানমন্ত্রী পরে শিশু শিল্পীদের সাথে ফটোসেশনেও অংশ নেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে যখন মঞ্চে ওঠেন তখন পুরো মিলনায়তনের দর্শকরা তুমুল করতালি দিয়ে অভিনন্দন জানান।

শিকড় চিলড্রেন থিয়েটারে প্রযোজনায় নওশিন আফসানা বৃষ্টির গল্প থেকে এ শিশুতোষ নাটকের নাট্যরুপ দিয়েছেন তপু চন্দ্র দাস।

সংশ্লিষ্ট সূত্র জানায়,রাস্ট্রীয় শশব্যস্ততার নির্ঘন্টের মাঝেও কিছুটা সময় বের করে প্রধানমন্ত্রী তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে নাটকটি দেখতে যান।

এর আগে গত ৩ এপ্রিল মেয়ে জাইমা রহমানকে নিয়ে ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমা দেখেতে প্রধানমন্ত্রী তারেক রহমান ধানমন্ডির জিগাতলায় সীমান্ত সম্ভারে অবস্থিত সিনেপ্লেক্সে গিয়েছিলেন। সেদিন ছিল শুক্রবার; তারা সন্ধ্যার শো দেখতে গিয়েছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments