হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিত হামেই হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর বাকী ছয়জনের মৃত্যু হয়েছে হাম সন্দেহে।

গতকাল ১২ এপ্রিল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাটানো হাম বিষয়ক প্রেস বিজ্ঞাপ্ততে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে আট বিভাগে রোগীর সংখ্যা ১ হাজার ২৬৮ জন। হাম সন্দেহে ভর্তি রোগীর সংখ্যা ৭৬২ জন। ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৬৩৪ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫০ জন।

এছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে ২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ১৫১ জন। এছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৬৩৯ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৫৩ জন। হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ২২৫ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭ হাজার ৬৫৬ জন।

এছাড়া গত ২৪ ঘন্টায় আট বিভাগে সন্দেহজনক হাম রোগীর সংখ্যাÑখুলনায় ৭৬ জন, চট্টগ্রামে ১৪৫ জন, ঢাকায় ৫৮০, খুলনায় ১০২, ময়মনসিংহ ৩৪ জন, রাজশাহী ২৪১ জন, রংপুরে ৪১, এবং সিলেটে ৪৯ রোগী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments