কিশোর গ্যাং লিডার ‘এলেক্স ইমন’কে কুপিয়ে হত্যা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুর রায়ের বাজার এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এসময় এলেক্স গ্রুপের লিডার ইমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

রোববার বিকাল সাড়ে চারটার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় মো. সাইফ, তুহিন ও মো. রাব্বি কাজী নামে তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার ও একটি স্টিলের পাত উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রায়েরবাজার এলাকায় এলেক্স ইমন গ্রুপ ও আরমান-শাহরুখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে রোববার বিকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, রোববার বিকালে বুদ্ধিজীবি কবরস্থান এলাকায় অস্ত্র হাতে এক দল যুবক আরেক দলকে ধাওয়া করছে। ওই সময়ে ইমন পড়ে যান, তার হাতেও ধারালো অস্ত্র ছিল। এ সময় প্রতিপক্ষ তাকে এলোপাথাড়ি কোপাতে থাকে। ধারালো অস্ত্রের কোপে ইমনের দুই পা বিচ্ছন্ন হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, রায়েরবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এলেক্স ইমন গুরুত্বর আহত হয়।

তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে রায়েরবাজার পুলিশ ফাঁড়ি পুলিশ।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এলেক্স ইমন রায়েরবাজার এলাকার চিহ্নিত কিশোর গ্যাং চক্রের মূলহোতা। সে এলেক্স গ্রুপের নেতৃত্বে ছিল। তার বিরুদ্ধে ছিনতাই, হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। যারা তাকে হত্যা করেছে তারাও একই প্রকৃতির লোক। এই বিষয়ে আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments