রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থাকে আধুনিক ও টেকসই করতে নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান ‘সুইপ স্মার্টে’র সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) নগরভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
সভায় নগরীর বর্জ্য সংগ্রহ, পরিবহন ও চূড়ান্ত ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, কার্যকর পরিকল্পনা প্রণয়ন এবং পরিবেশবান্ধব টেকসই সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে সুইপ স্মার্টের প্রতিনিধিরা আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি, ডিজিটাল মনিটরিং সিস্টেম এবং পরিবেশ সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের দিক তুলে ধরেন।
পাশাপাশি রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরবাসীর জন্য উন্নত ও সময়োপযোগী সেবা নিশ্চিত করতে এসব প্রযুক্তি প্রয়োগের সম্ভাবনা নিয়েও মতামত প্রদান করেন তারা।
সভায় সুইপ স্মার্টের ম্যানেজিং ডিরেক্টর নীলস ভ্যান ডেন হুক, কনসালট্যান্ট স্যান্ডি ইন্দ্রিয়ানা, চিফ কোঅর্ডিনেটর লেফটেন্যান্ট কর্নেল এ টি এম মুজিবুল আলম (অব.) এবং ইঞ্জিনিয়ার কনসালট্যান্ট আহসানউল্লাহ দেওয়ান উপস্থিত ছিলেন।
রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু ও সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার পরাগ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা চালু হলে নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত হওয়ার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে।



