তেল ব্যবসায়ীর বাড়িতে সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল

নোয়াখালীর সেনবাগ পৌরসভার ৫নং কাদরা ওয়ার্ডে ইমতিয়াজ ভূঁইয়া নামে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে পাঁচ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত জ্বালানি তেলের মধ্যে রয়েছে ৪হাজার লিটার ডিজেল ও ১৫শ লিটার পেট্রোল।

মঙ্গলবার বিকেলে মধ্য কাদরা এলাকায় এ অভিযান পরিচালনা করে, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট নূর পেয়ারা বেগম।

অভিযান সূত্রে জানা গেছে, কাদরা এলাকার ব্যবসায়ী ইশতিয়াক ভূঁইয়া খুচরা বাজারে তেল বিক্রি না করে তার বাড়িতে নিয়ে মজুদ করেছেন। গোপন সংবাদের সূত্রধরে ঐ বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এসময় ওই বাড়িতে ড্রামের মধ্যে অবৈধ ভাবে মজুদ করা অবস্থায় ৪ হাজার লিটার ডিজেল ও ১৫ শ লিটার পেট্রোল উদ্ধার কওে তা জব্দ করা হয়। ঘটনায় অভিযুক্ত ইশতিয়াক ভূঁইয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ৫০হাজার টাকা জরিমানা কওে আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নূর পেয়ারা বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত তেলগুলো আগামী বুধবার সাধারণ ক্রেতাদের নিকট বিক্রি করা হবে।

অবৈধ মজুদদারদের বিরুদ্ধেঅভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments