রংপুরে পুলিশ হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

রংপুরে পুলিশের এএসআই পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামী পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদন্ড দিয়েছে আদালত। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় দেন।

পলাশ রংপুর নগরীর বাহার কাছনা তেলীপাড়ার জাহিদুল ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় আসামী পলাশ আদালতে উপস্থিত ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবি আব্দুল হাদী বেলাল।

তিনি জানান, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর নগরীর সাহেবগঞ্জ এলাকায় পলাশ নামের এক মাদকসেবীকে গাঁজাসহ আটক করে। এ সময় পলাশ তার কাছে থাকা চাকু দিয়ে এএসআই পিয়ারুলের বুকে আঘাত করে।

এতে পিয়ারুল গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এএসআই পিয়ারুল ইসলামের মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়েরসহ আসামী পারভেজ রহমান পলাশকে গ্রেফতার করে। ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণসহ উভয়পক্ষের আইনজীবিদের যুক্তি-তর্ক শেষে সোমবার দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন আসামী পারভেজ রহমান পলাশের মৃত্যুদন্ডসহ দশ হাজার টাকা অর্থদন্ডের রায় দেন।

এছাড়া আরও দুটি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে আদালত।  

অতিরিক্ত সরকারী কৌশুলী আব্দুল হাদী বেলাল বলেন, পুলিশ হত্যা মামলায় আসামীর মৃত্যুদন্ড দেয়া হয়েছে। ন্যায় বিচার পাওয়ায় নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছেন।

আসামীপক্ষের আইনজীবি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ রায়ে আসামীপক্ষ সন্তুষ্ট নয়। তারা উচ্চ আদালতে যাবেন। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments