মানবাধিকারকর্মীদের সুরক্ষায় নতুন আইন প্রণয়নে মতামত সংগ্রহ

রাজশাহীতে স্থানীয় পর্যায়ের সংলাপে সাংবাদিক, মানবাধিকারকর্মী ও পেশাজীবীদের অংশগ্রহণ

মানবাধিকারকর্মীদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে প্রস্তাবিত ‘মানবাধিকার কর্মী সুরক্ষা আইন (খসড়া)’ প্রণয়নের লক্ষ্যে রাজশাহীতে স্থানীয় পর্যায়ের একটি মতবিনিময় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে অংশগ্রহণকারীরা একটি কার্যকর, সময়োপযোগী ও বাস্তবসম্মত আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার (১ আগস্ট) নগরীর হোটেল ওয়ারিশানে আয়োজিত এ সংলাপে স্থানীয় সাংবাদিক, মানবাধিকারকর্মী, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী অংশ নেন।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) উদ্যোগে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে পরিচালিত ‘নাগরিকতা’ কর্মসূচির আওতায় ‘এনগেজ নাউ’ প্রকল্পের অংশ হিসেবে সংলাপটির আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে রাজশাহীর সহযোগী প্রতিষ্ঠান এসিডি (এসি‌ডি)। সংলাপটি সঞ্চালনা করেন আসকের ‘এনগেজ নাউ’ প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. রোকনুজ্জামান।

সংলাপে প্রস্তাবিত মানবাধিকার কর্মী সুরক্ষা আইন (খসড়া) বিষয়ে স্থানীয় পর্যায়ের মতামত, অভিজ্ঞতা ও সুপারিশ তুলে ধরা হয়। বক্তারা মানবাধিকারকর্মীদের কাজের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন ঝুঁকি, প্রতিবন্ধকতা এবং আইনি সুরক্ষার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অংশগ্রহণকারীরা বলেন, মানবাধিকারকর্মীদের নিরাপদ ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে একটি শক্তিশালী ও বাস্তবসম্মত আইন সময়ের দাবি। এ লক্ষ্যে প্রস্তাবিত আইনের বিভিন্ন দিক নিয়ে তারা গঠনমূলক মতামত ও সুপারিশ উপস্থাপন করেন, যা চূড়ান্ত খসড়া প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে এ ধরনের সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। এসব সংলাপ থেকে পাওয়া মতামত ও সুপারিশের ভিত্তিতেই আইনটির চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হবে, যাতে দেশে মানবাধিকারকর্মীদের জন্য একটি নিরাপদ, সহায়ক ও স্বাধীন কর্মপরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments