জ্বালানি তেলের দাম বাড়ল

প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা ও অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২ টার পর অর্থাৎ রবিবার থেকে সারাদেশে কার্যকর হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার।
নতুন মূল্যতালিকা অনুযায়ি, প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ টাকা।

এর আগে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, অকটেন ১২০ টাকা এবং পেট্রোল ১১৬ টাকা।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতে দেশের বাজারেও এ মূল্য সমন্বয় করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments