সিনেমা হলের গোপন ‘ডেটিং রুম’, পুলিশের হানা

রংপুর নগরীর শাপলা সিনেমা হলে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ৩৭ জনকে আটক করেছে মহানগর ডিবি পুলিশ। আটককৃতদের মধ্যে ৩৫ জনই বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। এসময় ছাত্রশক্তির সাবেক নেত্রী রয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে নগরীর শাপলা সিনেমা হলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতদের মধ্যে রয়েছেন হলের দুই কর্মচারী, ১৯ তরুনী ও ১৬ তরুণ।যাদের মধ্যে বেশিরভাগই অপ্রাপ্ত বয়স্ক।

জানা যায়, শাপলা সিনেমা হলে দীর্ঘদিন ধরেই এমন অনৈতিক কর্মকান্ড পরিচালনা করে আসছিল হলটির কতৃপক্ষ। হলের প্রথম ও দ্বিতীয় তলায় দর্শকদের বসার ব্যবস্থা থাকলেও তৃতীয় তলয়া ছোট ছোট কামরায় চলতো অসামাজিক কার্যক্রম। যেখানে সিনেমা চলাকালীন সময় প্রতিটি রুম ভাড়া দেয়া হয় ৬‘শ থেকে ৭‘শ টাকার বিনিময়ে।ফলে সিনেমা প্রদর্শনীর আড়ালে এসব অনৈতিক কর্মকান্ড চোখে পড়তো না দর্শকদের।

রংপুর মহানগর ডিবি পুলিশ এ বিষয়ে রাতে এক সংবাদ সম্মেলনর করেন এসসয় মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) সনাতন চক্রবর্তী বলেন, শাপলা সিনেমা হলের তৃতীয় তলায় সিনেমা দেখার আড়ালে ছোট ছোট গোপন কক্ষ তৈরি করে সেখানে বিছানার ব্যবস্থা করা হয়েছিল। দীর্ঘদিন ধরেই রংপুরের বিভিন্ন হোটেল, রিসোর্ট ও সিনামা হলে অসামাজিক কার্যক্রম বন্ধে কাজ করছে ডিবি পুলিশ।

সেই ধারাবাহিকতায় আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রংপুর শাপলা সিনেমা হল থেকে ৩৭ জন কে আটক করা হয়েছে। যাদেন মধ্যে ১৯ জন তরুনী, ১৬ তরুণ ও ২ জন হলের কর্মচারী আছেন। তবে আটককৃতরা বেশিরভাগই অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।সেখানে অভিযান চালিয়ে তাদের আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। তবে সিনেমা হলের সাধারণ দর্শক বা যারা প্রকৃতপক্ষেই সিনেমা দেখছিলেন তাদের কাউকে হয়রানি বা আটক করা হয়নি।

তিনি বলেন, সিনেমা প্রদর্শনীর আড়ালে দীর্ঘদিন ধরেই সিনেমা হলটিতে এমন অনৈতিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। আজ সাদা পোশাকে পুলিশ গেলে তাদেরকেও বাধা দেওয়ার চেষ্টা করে হলটির সাথে সংশ্লিষ্টরা। পরে তিনতলায় গেলে আমরা ছোট ছোট রুমে এমন দৃশ্য দেখতে পাই। যেখানে সিনেমা দেখার জন্য নয় বরং অনৈতিক কাজে লিপ্ত হতে ৬‘শ থেকে ৭‘শ টাকায় ভাড়া নিয়েছিল এই তরুণেরা।

এসময় আটককৃতদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, আটককৃতদের বেশিরভাগই যেহেতু অপ্রাপ্তবয়স্ক তাই তাদের বিরুদ্ধে শক্ত আইনগত ব্যবস্থা নেয়া হবে না। আটকদের অধিকাংশই শিক্ষার্থী হওয়ায় তাদের মুচলেকা নিয়ে অভিভাবকদের মাধ্যমে ছেড়ে দেওয়া হবে। তবে সিনেমা হলের কর্মচারীদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।

দলটির আহবায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি জানিয়েছেন, গত পহেলা এপ্রিল ছাত্রশক্তি থেকে পদত্যাগ করেন ওই নেত্রী ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments