রাবিতে চার দিনব্যাপী নবম ছায়া জাতিসংঘ সম্মেলনের সমাপ্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চার দিনব্যাপী নবম ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৬ সফলভাবে সমাপ্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই বৃহৎ আয়োজনের সমাপ্তি ঘটে।

বিশ্ববিদ্যালয়ের মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের আয়োজনে গত বৃহস্পতিবার শুরু হওয়া এ সম্মেলন ১৯ এপ্রিল শেষ হয়।

সম্মেলনে দেশ-বিদেশের ৫০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন। সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘বৈশ্বিক বহুমুখীকরণের প্রেক্ষাপটে ন্যায়সংগত বাজারনীতি কাঠামোর মাধ্যমে অর্থনৈতিক জবাবদিহিতা প্রতিষ্ঠা’।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দিন খান তরুণদের কূটনৈতিক দক্ষতা ও নেতৃত্ব বিকাশে এমন আয়োজনের গুরুত্ব নিয়ে কথা বলেন। বিশেষ অতিথি অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম এমইউএন প্ল্যাটফর্মের একাডেমিক তাৎপর্য উল্লেখ করেন।

সম্মেলনে আটটি কমিটিতে সিমুলেশন অনুষ্ঠিত হয় এবং শেষে কৃতিত্বপূর্ণ প্রতিনিধিদের পুরস্কৃত করা হয়। আয়োজকরা জানান, এ আয়োজন শিক্ষার্থীদের আন্তর্জাতিক সম্পর্ক ও বৈশ্বিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments