নির্বাচনের প্রচারণা করতে গিয়ে প্রেম, অতঃপর বিয়ে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসু নির্বাচনের প্রচারণা করতে গিয়ে পরিচয়, এরপর প্রেম এবং অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থী রিদুয়ানুল হক ইমন ও মুসলিমা।

চার মাসের সম্পর্কের পর গত ৭ এপ্রিল উভয় পরিবারের সম্মতিতে রাজশাহীর বিনোদপুর কাজী অফিসে তাদের বিয়ে হয়। ইমন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী এবং মুসলিমা সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। গত শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ করেন তারা।

ইমন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ। অন্যদিকে মুসলিমা সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি বাগেরহাটে।

রাকসু নির্বাচনের প্রচারণার সময় ইমনের সঙ্গে মুসলিমার পরিচয় হয়, যা ধীরে ধীরে বন্ধুত্ব ও প্রেমে রূপ নেয়। কয়েক মাস একসঙ্গে সময় কাটানোর পর তাদের সম্পর্ক গভীর হয়। একসময় মুসলিমা অসুস্থ হলে ইমন তাকে হাসপাতালে নিয়ে যানÑসেখান থেকেই বিষয়টি পরিবারের নজরে আসে। প্রথমে পরিবার বিয়েতে রাজি না থাকলেও, দুজনের বোঝানোর পর উভয় পরিবার সম্মতি দেয়। পরে ৭ এপ্রিল তাদের বিয়ে সম্পন্ন হয়। ভবিষ্যতে তারা পড়াশোনা শেষ করে প্রতিষ্ঠিত হয়ে ভালো ক্যারিয়ার গড়তে চান।

বিয়ের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে মুসলিমা বলেন, “সবকিছু যেন খুব অল্প সময়ের মধ্যেই হয়ে গেল, কিন্তু অনুভূতিটা খুবই আন্তরিক ও গভীর।

প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে ভালো লাগাÑসব মিলিয়ে ইমনকে জীবনের সঙ্গী হিসেবে পাওয়া আমার জন্য অনেক বড় পাওয়া। পরিবারের সম্মতিতে বিয়েটা হওয়ায় আমরা আরও স্বস্তি পেয়েছি। এখন আমাদের লক্ষ্য পড়াশোনা শেষ করে একসঙ্গে ভালো কিছু করা এবং সুন্দরভাবে জীবনটা গুছিয়ে নেওয়া।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments