রংপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

রংপুরের পীরগাছায় গুজব ছড়িয়ে হেযবুত তওহীদ সদস্যদের বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ভুক্তভোগী পরিবারগুলো নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে রিপোর্টার্স ক্লাব, রংপুর-এ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত বছরের ২৪ ফেব্রুয়ারি পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের নাগদহ ছিদাম বাজার এলাকায় তার গ্রামের বাড়িতে একটি পারিবারিক প্রীতিভোজের আয়োজনকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে তওহীদি জনতার ব্যানারে সংঘবদ্ধ হামলা চালানো হয়।

স্থানীয় ওয়ার্ড জামায়াতের সভাপতি নূর আলমের নেতৃত্বে মব সৃষ্টি করে এ হামলা চালানো হয় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ।

সে সময় প্রশাসনের সামনেই মব সৃষ্টি করে তার ও তার ভাইদেরসহ আশপাশে বসবাসরত সংগঠনের সদস্যদের ৮টি বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে উগ্রবাদী ওই গোষ্ঠীটি।

বাড়িতে থাকা ১২টি বিদেশি জাতের গবাদিপশু লুট করা হয় এবং পরিবার ও আগত অতিথিদের ২৩টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় বলে দাবি করা হয়। ওই হামলায় অন্তত ১৫ জন গুরুতর আহত হন। যাদের মধ্যে দুজন এখনো পঙ্গুত্ব বরণ করছেন বলেও জানান শামীম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments