নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের শল্যাঘটিয়া গ্রামে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রর ৩৮হাজার টাকাসহমোঃ সুমন মিয়া(৪০) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
রবিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন ঐ গ্রামের মৃত শফিক উল্যার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মহিন উদ্দিন জানান, গোপন সংবাদের সূত্রধরে এসআই হেলাল উদ্দিনসহ পুলিশের একটি দল রবিবার রাত সাড়ে ৯টার দিকে শল্যাঘটিয়া গ্রামে কাঠের দোকানের সামনে রাস্তার উপর অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ সুমন মিয়াকে গ্রেফতার করে।
এসময় তার কাছ থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। তাকে আদালতের মাধ্যমে করাগাওে পাঠানো হয়েছে।


