নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের সঙ্গে তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের সঙ্গে তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। সোমবার ইরাসমাস চুক্তির আওতায় বিশ^বিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক কার্যক্রম বিনিময় নোবিপ্রবির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা আন্তর্জাতিকমানের জ্ঞান ও গবেষণার সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাচ্ছে। ভবিষ্যতে এ ধরণের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আমরা আশাবাদী।

তিনি আরও বলেন, নোবিপ্রবিতে তুরস্কের খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দের এই সফর পারস্পরিক জ্ঞান বিনিময় ও যৌথ গবেষণায় নতুন দ্বার উন্মোচন করবে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইন্টারন্যাশনাল কোলবরেশন এন্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ও ইরাসমাস প্লাস কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকীসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তুরস্কের ইস্তাম্বুল গেডিক ইউনিভার্সিটি, কারাবুক ইউনিভার্সিটি ও আলানিয়া আলাদিন কায়কোবাত ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ড. ইমরাহ, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (ইএসডিএম) বিভাগের অধ্যাপক ড. সেদাত, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. কুবিলেই এবং স্পোর্টস সায়েন্স বিভাগের অধ্যাপক মিসেস সেভাল প্রতিনিধিদলে রয়েছেন।

নোবিপ্রবিতে অবস্থানকালে তুরস্কের অধ্যাপকবৃন্দ নোবিপ্রবির বিভিন্ন বিভাগে লেকচার প্রদান, গবেষণার অভিজ্ঞতা বিনিময় এবং একাডেমিক সহযোগিতা জোরদারে কাজ করবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments