নাটোরের ওপর দিয়ে রাজশাহীর বাস চলাচল করতে দেওয়া হচ্ছে না, এমন অভিযোগে মঙ্গলবার সকাল থেকে রাজশাহীর সঙ্গে বিভিন্ন জেলার বাস যোগাযোগ কার্যত বন্ধ রয়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বেলা ৩টা পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল।
অন্যদিকে নাটোরের বাস মালিকরাও পাল্টা অভিযোগে বলেন, তাদের বাস রাজশাহীতে গেলে আটকে দেওয়া হচ্ছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন রাজশাহীর মোটর (পরিবহণ) শ্রমিক ইউনিয়নের নেতারা।
পরিবহণ শ্রমিকরা জানান, নাটোর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের ‘আন্দান পরিবহন’ নামের একটি বাস নির্ধারিত নিয়ম বা চেইন না মেনে চলাচল করছে। যখন-তখন বাসটি রংপুর-রাজশাহী রুটে চলাচল করায় দুই জেলার মধ্যে বিরোধ তৈরি হয়েছে।
রাজশাহী শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, রাজশাহীর একটি বাস প্রায় ৪৫ দিন বন্ধ থাকার পর বোর্ডে ওঠে এবং পরে রাজশাহী-রংপুর রুটে ৮ দিন চলাচল করে। কিš‘ একই সময়ে অন্য বাস চললে যাত্রী সংকট দেখা দেয়। এ অব¯’ায় নাটোরের ‘আন্দান’ বাসটি নিয়ম ভেঙে চলাচল করায় সমস্যা বেড়েছে। নিষেধ করলেও তারা মানছে না।
তাদের বক্তব্য, বাস এভাবেই চলবে, না হলে তারা রাজশাহীর বাস চলতে দেবে না। সকালে তারাই নাটোরে রাজশাহীর বাস আটকে দেয়। তিনি জানান, সকালে রাজশাহীতে যেসব বাস ঢুকেছিল সেগুলো বের করে দেওয়া হয়েছে। তবে নাটোর থেকে রাজশাহীর বাস ছাড়তে দেওয়া হয়নি। নাটোরে ঢাকার বাসের কাউন্টার বন্ধ রয়েছে। রাজশাহী থেকেও ঢাকার বাস ছাড়ছে না।
রাজশাহী থেকে নাটোর হয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা, সিরাজগঞ্জ, পাবনা, ঢাকা ও খুলনা অভিমুখে বাস চলাচল করে। এসব রুটের বাসই সকাল থেকে বন্ধ রয়েছে বলে জানান শ্রমিক নেতারা। তবে কখন পরি¯ি’তির সমাধান হবে বা বাস চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
দুপুরে রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে দেখা যায়, যাত্রীরা বাস না পেয়ে বিকল্প উপায়ে নাটোর পর্যন্ত যাওয়ার চেষ্টা করছে। যাত্রী জাহিদুল ইসলাম বলেন, তিনি সিরাজগঞ্জ যাবেন, কিš‘ এসে দেখেন বাস বন্ধ। তাই বিকল্পভাবে নাটোর পৌঁছানোর চেষ্টা করছেন।
এদিকে, নাটোরে বাস আটকে রাখার অভিযোগ অস্বীকার করেছেন নাটোর জেলা বাস মালিক সমিতির সভাপতি প্রশান্ত কুমার পোদ্দার লক্ষ্মণ। তিনি বলেন, তারা কোনো বাস আটকে রাখেননি; বরং সকালে রাজশাহীতেই তাদের সাত-আটটি বাস আটকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এরপর রাজশাহী থেকেই বাস ছাড়া হচ্ছে না। তিনি বলেন, আগের দিন একটি বিষয়ে দুই জেলার মধ্যে বিরোধ হলেও তা সমাধান হয়েছিল। কিন্তু ছোট জেলা হওয়ায় রাজশাহী তাদের গুরুত্ব দেয় না এবং নিজেদের মতো চালাতে চায়। ফলে বর্তমান পরি¯ি’তির সৃষ্টি হয়েছে। সমস্যা সমাধানের বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।


