রংপুরে বজ্রপাতে নারীর মৃত্যু

রংপুরে বজ্রপাতে সাহেরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়া এ দূর্ঘটনা ঘটে।

নিহত সাহেরা বেগম কাজীপাড়া গ্রামের মজিবর হোসেনের স্ত্রী ও দুই সন্তানের জননী। বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন, সয়ার ইউনিয়ন পরিষদের সদস্য মনছুর পাটোয়ারী।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, বুধবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকাসহ থেমে থেমে বৃষ্টি হচ্ছিলো। দুপুরে রান্নার জন্য বাড়ির পাশ থেকে খড়ি সংগ্রহ করতে বের হন সাহেরা বেগম।

এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সয়ার ইউপি সদস্য মনছুর পাটোয়ারী বলেন, বজ্রপাতের শিকার হয়ে সাহেরা বেগম মারা গেছেন। এ ঘটনায় নিহতের পরিবারে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি আমি প্রশাসনকে অবগত করেছি।
তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিতে ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments