রংপুরে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ

রংপুরে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট,রংপুর এর উদ্যোগে রংপুর পাবলিক লাইব্রেরি হলে বিভাগীয় প্রতিনিধি সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে।

 জোটের রংপুর জেলার সমন্বয়ক, বাসদ(মার্কসবাদী) রংপুর জেলার আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে উক্ত প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান,সিপিবির প্রেসিডিয়াম সদস্য রাগীব আহসান মুন্না,কমিউনিষ্ট লীগের সম্পাদক মন্ডলীর সদস্য মোশাররফ হোসেন নান্নু,বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য এড.সাইফুল ইসলাম পল্টু,বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক শওকত আহমেদ বায়রন,বাসদ(মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য আহসানুল আরেফিন তিতু,বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য মনিরুজ্জামান মনির,জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুর রহমান জালাল।

আরও বক্তব্য রাখেন সিপিবি রংপুর জেলার সভাপতি শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাসদ রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক  সাব্বির হোসেন।

সভায় নেতৃবৃন্দ বলেন আমেরিকার সাথে দেশবিরোধী যে গোলামির চুক্তি হয়েছে, তা বাস্তবায়িত হলে আমাদের দেশের কৃষি,শিল্প ধ্বংস হয়ে যাবে।পোল্ট্রি এবং ডেইরি পণ্য শিল্পে নিয়েজিত লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যাবে।এছাড়া আমেরিকার এসব পন্য জেনেটিকালি মডিফাইড হওয়ায় দেশের জনগণ স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে।

ক্যান্সারসহ বিভিন্ন দূরারোগ্য রোগের প্রাদুর্ভাব বাড়বে।তারা আরও বলেন বর্তমান সরকার এবং বিরোধী দল বিভিন্ন অপ্রয়োজনীয় আলোচনায় সংসদ গরম করছেন।কিন্তু দেশ ধ্বংসের এই চুক্তি নিয়ে কেউ একটা বাক্য ব্যয় করেননি।ফলে এটা সহজে অনুমেয় এই চুক্তিতে তাদের সমর্থন আছে।দেশীয় শিল্প ধ্বংস হলেও আমদানিকারকরা বিপুল মুনাফা করবে।

যেভাবে দেশীয় চিনিকল বন্ধ করে বিদেশ থেকে চিনি আমদানি করে ৫০ টাকার চিনি ১২০ টাকায় জনগণকে কিনতে বাধ্য করছে পুঁজিপতিরা,একইভাবে দেশীয় পোল্ট্রি এবং ডেইরি খাত ধ্বংস করে আমেরিকার মুরগির মাংস,গরুর মাংস,ডিম,দুধ বেশি দামে কিনতে বাধ্য করা হবে জনগণকে।এই চুক্তির ফলে দেশের ওষুধ শিল্পও ধ্বংস হয়ে যাবে।ফলে দেশের জনগণের সামনে ভীষণ বিপদ।তাই অবিলম্বে এই চুক্তি বাতিল করতে হবে।

সেই লক্ষ্য সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের আন্দোলনে সর্বস্তরের জনগণকে যুক্ত হবার আহ্বান জানান নেতৃবৃন্দ।এছাড়াও প্রতিনিধি সভা থেকে ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা,ফিলিস্তিনে গণহত্যা বন্ধ এবং দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন-যুদ্ধ বন্ধের আহ্বান জানান নেতৃবৃন্দ।

প্রতিনিধি সভা শেষে পাবলিক লাইব্রেরি মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়।মিছিল নগর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে সমাপ্ত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments