সরকারের প্রথম বাজেট উপস্থাপন হচ্ছে ১১ জুন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে আসন্ন ঈদুল আযহার পর আগামী ৭ জুন রবিবার বিকাল তিনটায়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতাবলে গতকাল বৃহস্পতিবার এই অধিবেশন আহŸান করেছেন।

এটা এই সংসদের প্রথম বাজেট অধিবেশন। এই অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যা প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের প্রথম বাজেট।

অধিবেশন শুরু হওয়ার আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। ওই বৈঠকেই অধিবেশন কতদিন চলবে, নতুন প্রস্তাবিত বাজেটের ওপর কত ঘণ্টা আলোচনা হবে সেটি নির্ধারণ করা হবে। সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হয়।

সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে সংসদ অধিবেশন ডাকার বাধ্যবাধকতা রয়েছে। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছিল গত ৩০ এপ্রিল। সংবিধান মোতাবেক অধিবেশন ডাকার জন্য আরো সময় থাকলেও বাজেট অধিবেশন হওয়ায় রাষ্ট্রপতি ৭ জুনেই অধিবেশন ডেকেছেন।

প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ২০২৪ সালের জুনে সংসদে পেশ করেছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তৎকালীন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

এরপর ওই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments