নোয়াখালীর বেগমগঞ্জের প্রধান বানিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারের কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে ১১
মামলার আসামি আরাফাত হোসেন বাবুকে (২৪) ৪২ বোতল বিদেশি মদ ও একটি ব্যাটারিচালিত মিশুক
গাড়িসহ গ্রেফতার করেছে করেছে র্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী । গ্রেফতারকৃত আরাফাত চৌমুহনী পৌরসভার
গনিপুর এলাকার ধনু গাজী বাড়ির ইয়াছিন হোসেনের ছেলে। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের সূত্রধওে ঐদিন সকাল সোয়া ১০টার দিকে চৌমুহনী বাজারের কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মিতালী বেকারির সামনে সন্দেহজনকভাবে অবস্থানকালে আরাফাত হোসেন বাবুকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হেফাজতে থাকা ব্যাটারিচালিত মিশুক গাড়িতে তল্লাশি চালিয়ে একটি
সাদা প্লাস্টিকের বস্তা থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের মিশুক গাড়িও জব্দ করা হয়। উদ্ধারকৃত মদেও পরিমাণ প্রায় ৩১.৫ লিটার, যার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৩১ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে র্যাব নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর জানান, বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে।তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।



