রংপুরে দুই মাদক কারবারী গ্রেফতার

রংপুরে ইয়াবা, টাপেন্টাডল, গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো, রংপুর নগরীর পশ্চিম খাসবাগ এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে স্বপন মিয়া (২৪) ও সদর উপজেলার বড়ভিটা এলাকার আহাম্মদ আলীর ছেলে সাবদার রহমান (৪৬)।

সোমবার (১১ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল সোয়া ৫টার দিকে কাউনিয়া উপজেলার বুড়াইল ব্রীজ সংলগ্ন এলাকার মহাসড়কে সন্দেহভাজন যাত্রীবাহি বাস তাসনীম পরিবহনকে থামানো হয়। এতে তল্লাশী করা হলে সন্দেহভাজন স্বপন মিয়ার কাছ থেকে মাদক দ্রব্য ১’শ পিস টাপেন্টাডল উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১১টায় সদ্যপুস্করনী ইউনিয়নের বড়ভিটা গ্রামে সাবদার রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ১৫১ পিস ইয়াবা ও বাড়িতে রোপন করা ৩ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ জব্দ করাসহ সাবদারকে গ্রেফতার করা হয়।  

অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন বলেন, আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments