‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর’ জাতীয় কর্মশালার উদ্বোধন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর আয়োজনে ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকশই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়েরে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

এ প্রসঙ্গে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের উচ্চশিক্ষাকে আরও যুগোপযোগী ও গবেষণাভিত্তিক করতে হবে। টেকসই উৎকর্ষ অর্জনে
বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানচর্চা, উদ্ভাবন এবং আন্তর্জাতিকীকরণে অধিক গুরুত্ব দেয়ার লক্ষ্যে ইউজিসি কর্তৃক আয়োজিত এ কর্মশালা একটি সময়োপযোগী পদক্ষেপ।

প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষাবিদদের মতামতের ভিত্তিতে উচ্চশিক্ষার মানোন্নয়নে একটি বাস্তবসম্মত রোডম্যাপ তৈরিতে এ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।

প্রসঙ্গত, জাতীয় এ কর্মশালায় দিনব্যাপী পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে গ্র্যাজুয়েটদেকর্মসংস্থান ও সফ্ধসঢ়;ট স্কিল উন্নয়ন, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তর ও কৃত্তিম বুদ্ধিমত্তার সংযোজন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সুশাসন ও সংস্কার
নিয়ে বিস্তারিত আলোচনা ও সুপারিশ প্রণয়ন করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments