নোয়াখালী জেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার রক্ষার প্রত্যয়ে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত পরিচিতি সভায় আগামী এক বছর মেয়াদী এই পুনঃগঠিত কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের প্রধান
উপদেষ্টা ডা. মো. বোরহান উদ্দিন এই কমিটির কর্মকর্তাদের নাম ঘোষণা করেন।

কমিটিতে বৈশাখী টিভির নোয়াখালী প্রতিনিধি মো. লিয়াকত আলী খানকে সভাপতি ও দৈনিক দিনকালের প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য পদে সহসভাপতি সিনিয়র দৈনিক আমার দেশ প্রতিনিধি মো. আবুল কালাম আজাদ ভূঁইয়া, এটিএন বাংলার তাজুল ইসলাম মানিক, চলতি ধারা সম্পাদক এম বি আলম ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি এহসানুল হক খসরু।
সহসাধারণ সম্পাদক সিনিয়র দৈনিক কালবেলা প্রতিনিধি মো. মোজাম্মেল হোসেন, দৈনিক খবরপত্রের আবদুস শাকুর হান্নান, দৈনিক আমার সংবাদের মো. ইমাম উদ্দিন আজাদ ও দৈনিক উপকূল সম্পাদক মো. ইদ্রিস মিয়া।
কোষাধ্যক্ষ মো. কামরুল কানন (ইসলামী টিভি), সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা লিটন (দৈনিক প্রতিদিনের সংবাদ), দপ্তর সম্পাদক নাসিম শুভ (এখন টিভি), প্রচার ও ক্রীড়া সম্পাদক ফজূলল কাদের রাজু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. গোলাম কিবরিয়া রাহাত (স্টার নিউজ) এবং তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান (ঢাকা মেইল)।
কমিটির সদস্যরা হলেন, আকাশ মো. জসিম, আবদুর রহিম বাবুল, মো মোজাম্মেল কামাল, আজাদুল ইসলাম, রিজোয়ান, এম এস জামাল, জহিরুল হক জহির,মো ইব্রাহিম, আবদুল কাইয়ুম মানিকসহ ১৮ জন।



