বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে রংপুরে আলোচনা সভা

‘নীতি-নির্ধারণে আস্থা তৈরিতে মেট্রোলজি’ প্রতিপাদ্যে বিশ^ মেট্রোলজি দিবস উপলক্ষে রংপুরে আলোচনা সভা হয়েছে। বুধবার (২০ মে) সকালে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।

জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুরের রেঞ্জ ডিআইজি অমিনুল ইসলাম। রংপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যৌথ আয়োজনে এতে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, মেট্রোলজিকে শুধু পণ্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে নীতি-নির্ধারণেও ব্যবহার করতে হবে। পণ্য উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত সংশ্লিষ্টরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে ভোক্তা ও সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি সম্ভব।

আসন্ন ঈদ উপলক্ষ্যে পণ্যের বাজারে স্থিতিশীলতা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বাজার তদারকির জন্য তিনি নিদের্শনা প্রদান করেন। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments