দুর্নীতি ও চাঁদাবাজির কারণে তিন মাসেই বিএনপি সরকার ব্যর্থ

রাজশাহী মহানগরী ও জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সাবেক ছাত্রশিবির নেতৃবৃন্দের অংশগ্রহণে এক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর একটি কনফারেন্স হলে দিনব্যাপি শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী এমপি।

রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল ও জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মোর্তুজা’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন দলের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।

প্রধান অতিথি বলেন, ‘বর্তমান বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের তিন মাস অতিবাহিত হয়েছে। তারা প্রমাণ করেছেন, তারা ব্যর্থ। তারা প্রত্যেকটা সেক্টরের দলীয়করণ করেছেন। দেশের প্রত্যেকটা বিভাগে দুর্নীতির ও চাঁদাবাজির কারণে তারা ব্যর্থ সরকার। খুন ধর্ষণ এসবের একটাও বিচার করতে পারে নাই। তারা ভারতের পাতা আইন বাংলাদেশের বাস্তবায়ন করতে চায়।’

তিনি আরো বলেন, ‘আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সমন্বয়ে কাজ করলে সংগঠন যেমন শক্তিশালী হবে, তেমনি সমাজেও ইতিবাচক পরিবর্তন আসবে। বর্তমান সময়ে কার্যকর নেতৃত্ব গড়ে তুলতে জ্ঞান, ধৈর্য এবং পরিকল্পিত কর্মপদ্ধতির বিকল্প নেই।’ একই সঙ্গে প্রতিটি এলাকায় সুশৃঙ্খল দাওয়াতি কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল এমপি।

অনুষ্ঠানে রাজশাহী জেলা জামায়াতের আমির মো. আব্দুল খালেক, রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ব্যাবসা ও কল্যাণ সম্পাদক অধ্যাপক একেএম সারওয়ার জাহান প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments