পুলিশ বাজেট ম্যানেজমেন্ট সিস্টেম শীর্ষক কর্মশালা

আর্থিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে রংপুরে ‘পুলিশ বাজেট ম্যানেজমেন্ট সিস্টেম’ শীর্ষক কর্মশালা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের ফিন্যান্স অ্যান্ড বাজেট শাখার উদ্যোগে রবিবার (২৪ মে) সকালে পুলিশ ট্রেনিং সেন্টার মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার (প্রশিক্ষণ) আবু সায়েম প্রধানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, পুলিশ হেডকোয়াটার্সের অ্যাডিশনাল ডিআইজি আবু আহাম্মদ আল মামুন।

কমর্শালায় বক্তারা বলেন, সঠিক আর্থিক পরিকল্পনা ও তার কার্যকর বাস্তবায়ন হলো সুশাসনের অন্যতম পূর্বশত। তাই দক্ষ ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনায় পুলিশসদস্যদের সমানভাবে পারদর্শী হতে হবে। বাজেট শুধুমাত্র সংখ্যার সমষ্টি নয়,
এটি পরিকল্পনা, দক্ষতা, জবাবদিহিতা ও রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহারের প্রতিফলন।

তাই পুলিশের প্রতিটি ইউনিটের বাস্তব প্রয়োজন ও কার্যক্রমেরসঙ্গে সামঞ্জস্য রেখে বাজে প্রস্তুত করতে হবে। চাহিদা নিরুপনে বাস্তবতা ও দায়িত্বশীলতার ঘাটতি থাকলে সুষম বরাদ্দ নিশ্চিত করা সম্ভব হয় না।

এমন কর্মশালা বাংলাদেশ পুলিশের আর্থিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন বক্তারা। কর্মশালায় রংপুর অঞ্চলের পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা এবং ফিন্যান্স ও বাজেট সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments