পদ্মায় গলায় গামছা প্যাঁচানো অজ্ঞাত লাশ

রাজশাহীর পদ্মা নদী থেকে গলায় গামছা প্যাঁচানো অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় নগরীর বড়কুঠি পদ্মার ধার থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শনিবার বিকেলে পদ্মায় ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর নৌ এবং বোয়ালিয়া থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের গলায় গামছা প্যাঁচানো থাকায় তার মৃত্যু হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ ফুলে পচন ধরায় বয়সও নির্ধারণ করা যাচ্ছে না।

বয়স নির্ধারণ ও মৃত্যুর কারণ জানতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনা কোথায় ঘটেছে? নাকি লাশটি স্রোতে ভেসে এসেছে, সে বিষয়ে তদন্ত চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments