রংপুরে আট বছরের এক শিশুকে নান্তা খাওয়ানোর লোভ দেখিয়ে কলাবাগানে নিয়ে ধর্ষনে চেষ্টার অভিযোগে আবদুল হাকিম (৫০) নামের একজন পষন্ডকে আটক করেছে পুলিশ। আটক পাষন্ড ব্যক্তি নগরীর হাজিরহাট থানার রণচন্ডী মন্ডলপাড়া গ্রামের মৃত সুজা মিয়ার ছেলে।
বুধবার (২৭ মে) সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,বুধবার দুপুরে আট বছরের এক কন্যা শিশুকে নাস্তা খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশের একটি কলাবাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত
পাষন্ড আবদুল হাকিম।
ঘটনাটি ওই গ্রামের এক যুবক দেখলে সঙ্গে সঙ্গে চিৎকার করে লোকজন জড়ো করে।পরে স্থানীয় বাসিন্দারা শিশুটিকে উদ্ধার করেন এবং আবদুল হাকিমকে আটক করে পুলিশে খবর দেন।
হাজিরহাট মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার শিকার শিশুটির পরিবার যাতে দ্রæত বিচার পায়, সে জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



