জৈন্তাপুর রাজবাড়ীকে যাদুঘরে রূপান্তরের ঘোষণা মন্ত্রী আরিফুল হকের

সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজবাড়ীকে যাদুঘরে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে জৈন্তাপুর পৌরসভার কার্যক্রম বাস্তবায়নের কাজও এগিয়ে নেওয়া হবে বলে তিনি জানান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

শনিবার (৩০ মে)  উপজেলা পরিষদ মিলনায়তনে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ অঞ্চলে পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে দ্রুতই একটি পর্যটন সহায়তা কেন্দ্র চালু করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি  বলেন, এলাকার কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মমুখী করতে কারিগরি প্রশিক্ষণের সুযোগ বাড়ানো হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্কুল-কলেজ ও মাদ্রাসাগুলোতে খেলাধুলা ও বিনোদনের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

শুধু বিদেশগামীদের জন্য আলাদা একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে:

 তিনি বলেন বিদেশগামী কর্মীদের  দক্ষতা অর্জন ছাড়া বিদেশে গিয়ে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। এ সমস্যা কমাতে শুধুবিদেশগামীদের জন্য আলাদা একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।

তিনি উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়ে বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে হবে, যাতে এলাকায় শৃঙ্খলা বজায় থাকে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়।

উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত) উসমান গনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে মন্ত্রী জৈন্তাপুরের বিভিন্ন পর্যটন এলাকা ঘুরে দেখেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments