চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রাঢিকান্দি গ্রামের দুই বাসিন্দা নেছার উদ্দিন ও মিজান উদ্দিনের বিরুদ্ধে ব্ল্যাকমেইল (জিম্মি) করে সর্বস্ব হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
তাদের প্রতারণা থেকে মুক্তির দাবিতে গতকাল শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ভ‚ক্তভোগী সাইফুল ইসলামের পরিবার ও তাদের পরিচিত জনরা মানববন্ধন করেছে।
ভ‚ক্তভোগীর অভিযোগ, তাদের সঙ্গে পরিচয়ের সুবাদে ব্যবসার জন্য স্বর্ণালঙ্কার বন্ধক রাখা হয়। পরে তারা ব্যবসা থেকে কোনো টাকাই তো দেয়নি বরং বন্ধক রাখা স্বর্ণালঙ্কার আত্মসাত করে। তারা তার পরিবারের সদস্যদের ছবি এআই দিয়ে বানিয়ে পর্ণো ছবি হিসাবে সোস্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে ব্ল্যাকমেইল করা শুরু করে। এক পর্যায়ে তারা আমাদের বিরুদ্ধে উল্টো প্রতারণার মামলা দায়ের করে।
ভ‚ক্তভোগীর অভিযোগ, নেছার উদ্দিন ও তার ভাই মিজান উদ্দিন ওরফে রাছেল দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। তারা আমার পরিবারকে প্রতারণার ফাঁদে ফেলে আর্থিক ক্ষতিসাধন, ব্ল্যাকমেইল এবং মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করেছে।
তিনি বলেন, আমার ছোট বোন নেছারের বান্ধবী হওয়ার সুবাদে পরিচয়ের একপর্যায়ে ব্যবসার কথা বলে আমার বোনের কাছ থেকে , বিভিন্ন কৌশলে স্বর্ণ অলংকার বন্ধক লাগিয়ে টাকা আত্মসাৎ করেন। আমার বোনের একটি ব্যাক্তিগত ছবি দেখিয়ে ব্লাকমেইল করা শুরু করে।
এভাবে আমার বোনের সব হাতিয়ে নিয়ে সর্বহারা করে দিয়েছে। আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদের নামে মামলা দিয়েছে সেনা সদস্য ভাইয়ের প্রভাব দেখিয়ে।
অভিযুক্তদের বিরুদ্ধে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে উল্লেখ করে ভ‚ক্তভোগী পরিবারটিকে হয়রানি থেকে মুক্তি পেতে স্বরাষ্ট্র মন্ত্রী ও পুলিশের আইজির হস্তক্ষেপ কামনা করেন।



