সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল এর অভ্যন্তরীণ সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এ
প্রকল্প খাতে ৪২ লাখ টাকা ব্যায় হবে। বৃহষ্পতিবার প্রকল্প কাজের উদ্বোধন করেন সুনামগঞ্জ
জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী।
এ সময় মিজানুর রহমান চৌধুরী বলেন, সুনামগঞ্জ বাস টার্মিনাল থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বাস চলাচল করে। তাই যাত্রীদের সুবিধা এবং পরিবহন ব্যবস্থার উন্নয়নের জন্য এই সড়কের আরসিসিকরণ কাজের
উদ্বোধন করা হলো।
তিনি বলেন, এই বাস টার্মিনাল নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে টার্মিনালের উন্নয়নে বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করা হবে। যাতে যাত্রীদেও সুযোগ সুবিধা বৃদ্ধি হয়। তিনি বাস মালিক-শ্রমিকরাদেরকে সুন্দরভাবে টার্মিনাল পরিচালনা করার জন্য আহŸান জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক, সুনামগঞ্জ বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি আবুল মনসুর শওকত, সাধারণ স¤পাদক মাহবুবুল হক, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সুজিত দেবসহ বিভিন্ন পরিবহন সমিতির নেতৃবৃন্দ ও জেলা পরিষদের কর্মকর্তারা।



