বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকের তলব

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাকে আগামী ২৯ জুন দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

বৃহস্পতিবার দুদকের উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা এ কে এম মাহবুবুর রহমানের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশ অনুযায়ী, আগামী ২৯ জুন বিকাল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে হবে মাহবুব মোর্শেদকে।

দুদকের নোটিশে বলা হয়েছে, অভিযোগে উল্লিখিত বিষয়গুলো অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য একজন অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। ওই অনুসন্ধানের স্বার্থে মাহবুব মোর্শেদের বক্তব্য গ্রহণ ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য তাকে তলব করা হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, দুদকে হাজির হওয়ার সময় মাহবুব মোর্শেদকে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের কপি এবং অভিযোগ-সংক্রান্ত বক্তব্যের সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।
এর আগে মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ও একটি তদন্ত কমিটি গঠন করেছিল। পরে নানা আলোচনা-সমালোচনা ও বিক্ষোভের মুখে তিনি বাসসের এমডি ও প্রধান সম্পাদক পদ থেকে সরে দাঁড়ান।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১৮ আগস্ট মাহবুব মোর্শেদকে দুই বছরের জন্য বাসসের এমডি ও প্রধান সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে ঘিরে নানা অভিযোগ, অভ্যন্তরীণ অসন্তোষ ও তদন্ত প্রক্রিয়ার মধ্যে শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করেন। সর্বশেষ সেই অভিযোগের অনুসন্ধানেই এবার তাকে দুদকে হাজির হতে বলা হলো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments