অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতায় প্রশিক্ষণ

‘প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে দুর্নীতিবিরোধী সাংবাদিকতা আরও শক্তিশালী করা সম্ভব’

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, সাংবাদিকরা প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে আরও কার্যকর ও শক্তিশালী ভূমিকা রাখতে পারবেন।

শনিবার সিলেটের একটি হোটেলে টিআইবি আয়োজিত ‘অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রশিক্ষণে সিলেট বিভাগের চার জেলার জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের ৪১ জন সাংবাদিক অংশ নেন।

প্রথম অধিবেশনে অনুসন্ধানী সাংবাদিক ও প্রশিক্ষক মোহাম্মদ বদরুদ্দোজা অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল, তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই, বিশ্লেষণ এবং প্রতিবেদন প্রস্তুতের বিভিন্ন ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ডেটা সাংবাদিকতা বিষয়ে পৃথক অধিবেশনে টিআইবির আউটরিচ ও কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম উন্মুক্ত তথ্য (ওপেন ডেটা) ব্যবহার, সরকারি তথ্য বিশ্লেষণ এবং তথ্যভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল তুলে ধরেন। তিনি সরকারি ক্রয়সংক্রান্ত তথ্য ও দুর্নীতি-অনিয়ম উদ্ঘাটনে ডেটা ব্যবহারের গুরুত্বও ব্যাখ্যা করেন।

সমাপনী অধিবেশনে টিআইবির অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর (ডেটা ভিজ্যুয়ালাইজেশন) রিফাত রহমান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তথ্য সংগ্রহ, ডেটা বিশ্লেষণ, ভিজ্যুয়ালাইজেশন এবং অনুসন্ধানী প্রতিবেদনে প্রযুক্তির কার্যকর প্রয়োগ নিয়ে আলোচনা করেন। তিনি দায়িত্বশীল ও সঠিকভাবে এআই ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

এ সময় অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, এ ধরনের প্রশিক্ষণ তাঁদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। আধুনিক প্রযুক্তি ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে আরও সমৃদ্ধ ও নির্ভুল প্রতিবেদন তৈরি করা সম্ভব হবে, যা সমাজে দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments