ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে রংপুর চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময় সভা

রংপুর অঞ্চলের বিভিন্ন আমদানি-রপ্তানিকারক, বিশিষ্ট ব্যবসায়ী এবং চেম্বারের নেতৃবৃন্দের সাথে রাজশাহিস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার মনোজ কুমার এর এক মতবিনিময় সভা রংপুর চেম্বারের আরসিসিআই বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮এপ্রিল) মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রংপুর চেম্বারের প্রেসিডেন্ট এমদাদুল হোসেন। সভার শুরুতে চেম্বার প্রেসিডেন্ট বাংলাদেশ-ভারত সরকারের মধ্যে দ্বি-পাক্ষিক ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সমস্যা সম্পর্কিত বিষয়, ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন এবং রংপুরস্থ ইন্ডিয়ান ভিসা অফিস পুনরায় দ্রæত চালু করার বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ
করেন।

মতবিনিময় সভায় বক্তারা দুই দেশের ব্যবসা-বাণিজ্য ত্বরান্বিত করতেআমদানি-রপ্তানিকৃত মালামাল খালাসে বিভিন্ন সমস্যা, ভিসা মেয়াদ বৃদ্ধিকরণ ইত্যাদি সম্পর্কিত বিষয়ে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য
ভারতীয় সহকারী হাইকমিশনারের সদয় দৃষ্টি আকর্ষণ করেন।

রাজশাহীস্থ সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভারত বাংলাদেশের সঙ্গে সব সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিকরণে বলিষ্ঠ ভ‚মিকা পালন করে আসছে।

উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সমস্যাগুলো সরকারের উচ্চ মহলে উপস্থাপনের পাশাপাশি এ অঞ্চলের ব্যবসায়ীরা যাতে ব্যবসা-বাণিজ্যকে গতিশীল করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়ক ভ‚মিকা রাখতে পারে সে বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় চেম্বার পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ, আমদানি-রপ্তানিকারকবৃন্দ ও বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments