‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ডাম ক্লাব২৫-এর উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমেদ। তিনি তাঁর বক্তব্যে ঢাকা আহ্ছানিয়া মিশনের দীর্ঘদিনের সমাজসেবামূলক কর্মকাণ্ড, মানবসম্পদ উন্নয়ন এবং জনকল্যাণে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, অতীতের সাফল্য, অভিজ্ঞতা ও মূল্যবোধকে ধারণ করে আগামী দিনের কার্যক্রম পরিচালনা করা গেলে প্রতিষ্ঠান ও সংগঠনের অগ্রযাত্রা আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাম ক্লাব২৫-এর উপদেষ্টা ড. এম এহছানুর রহমান। তিনি সংগঠনের অতীতের অভিজ্ঞতা ও অর্জনকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান।

ডাম ক্লাব২৫-এর সহ সভাপতি নিলুফার ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি ড. এস এম খলিলুর রহমান ও প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডাম ক্লাব২৫-এর সাধারণ সম্পাদক মতিয়ার রহমান। এরপর স্মৃতিচারণমূলক বক্তব্য দেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সিসি অ্যান্ড ডিআরআর সেক্টরের যুগ্ম পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

আলোচনা সভায় বক্তারা ডাম ক্লাব২৫-এর প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সময়ের কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ ও স্মরণীয় অভিজ্ঞতা তুলে ধরেন। তারা বলেন, সংগঠনের ঐতিহ্য, পারস্পরিক সম্প্রীতি ও মূল্যবোধকে ধারণ করে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার মাধ্যমে ডাম ক্লাব২৫কে আরও কার্যকর ও গতিশীল সংগঠনে পরিণত করা সম্ভব।

বক্তারা আরও বলেন, অতীতের অভিজ্ঞতা কেবল স্মৃতিচারণের বিষয় নয়; বরং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন ও নেতৃত্ব বিকাশের ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে। এ ধরনের আয়োজন সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সাংগঠনিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।

সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন ডাম ক্লাব২৫-এর সভাপতি ইকবাল মাসুদ। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, সদস্য ও আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানজুড়ে ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। স্মৃতিচারণ, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহণকারীরা সংগঠনের আগামী দিনের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments