বিভক্তি দূর করে অভিন্ন প্রেসক্লাব গঠনের আহবান জয়নুল আবদিন ফারুকের

নোয়াখালীর সেনবাগে কর্মরত সাংবাদিকদের মধ্যে বিভাজন ও বিদ্যমান বিভক্তি দূর করে একটি একক ও অভিন্ন প্রেসক্লাব গঠনের আহবান জানিয়েছেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।

বৃহস্পতিবার রাতে সেনবাগ উপজেলা বিএনপির কার্যালয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ন কালে তিনি একথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, সেনবাগে সাংবাদিকদের একাধিক সংগঠন থাকায় নানা ধরনের অযাচিত সমস্যার সৃষ্টি হচ্ছে। বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠান ও অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে জটিলতা তৈরি হচ্ছে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও ঐক্য অটুট রাখতে একটি একক ও অভিন্ন প্রেসক্লাব গঠন কাম্য।

তিনি আরও বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থাকলে তথ্য আদান-প্রদান, পেশাগত উন্নয়ন এবং সমাজের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

এ সময় দৈনিক ইত্তেফাকের সেনবাগ সংবাদদাতা খোরশেদ আলম, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম এ আউয়াল, সেনবাগ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, মাস্টার মনোয়ার হোসেন প্রমুখ উল্লেখিত বিষয়ে মতামত প্রকাশ করেন ।

শেষে সংসদ সদস্যের প্রস্তাবনার সঙ্গে উপস্থিত সাংবাদিকরা একমত পোষণ করেন। এ সময় সাংবাদিকদের সমন্বয়ে ৫ সদস্যের একটি সমন্বয় তালিকা প্রস্তুত করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় প্রকৃত সাংবাদিকদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সাংবাদিকদের মতে, সেনবাগে একটি অভিন্ন প্রেসক্লাব প্রতিষ্ঠিত হলে পেশাগত ঐক্য সুদৃঢ় হবে, ভুল বোঝাবুঝি ও বিভক্তি কমবে এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালন করা সম্ভব হবে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সদস্য আবদুল­াহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলার কাবিলপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, সেনবাগ পৌর বিএনপির সাবেক আহবায়ক মাস্টার মো. আবদুল হান্নান লিটন, সেনবাগ পৌর বিএনপির আহবায়ক ফারুক বাবুল, সদস্য সচিব শহিদ উল্যাহ শহীদ প্রমূখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments