রাজশাহী মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় নগরীর মুন লাইট গার্ডেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি।

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, একটি শক্তিশালী, সুসংগঠিত ও জনবান্ধব সংগঠন গড়ে তুলতে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় বিএনপির প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ঐক্যবদ্ধ ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দলের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত খালেক, বন ও পরিবেশ সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শফিকুল হক মিলন এমপি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সহ-সভাপতি ও আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, সদস্য ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা এবং জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার।

এছাড়াও সভায় মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শফিক, মুখতার হোসেন, জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ মহানগরের সাতটি থানার সভাপতি ও সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-আহ্বায়ক, সাধারণ সম্পাদক-সদস্য সচিব, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় দলকে আরও সুসংগঠিত করা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments